১২ জুন ২০২৬ - ০২:২৭
পেজেশকিয়ান: ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ সম্পর্কে পেজেশকিয়ান বলেন, ‘যুদ্ধ কখনোই দেশের স্বার্থে নয়। তবে যদি কেউ ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিকে আঘাত করে ভেবে থাকে যে দেশটি আত্মসমর্পণ করবে বা পিছু হাটবে, তাহলে সেটি তাদের ভুল ধারণা।’



গাজার উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘তিন বছর ধরে একটি ছোট উপত্যকাকে তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি।’ তাই তেহরানকেও একইভাবে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর জবাবে তেহরান বাহরাইন ও কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের ‘নির্দেশে’ এসব হামলা চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাব।

Tags

Your Comment

You are replying to: .
captcha